ফাইভজি ফোন উন্মোচন করলো হুয়াওয়ে

১৭ মে, ২০১৯ ১৯:৪১  
উন্মােচন হলো হুয়াওয়ের মেট ২০ এক্স মডেলের ফাইভজি ফোন। বিশ্বব্যাপী এই ফোন উন্মোচন হলেও আপাতত ইংল্যান্ডে এই ফোনের দাম প্রকাশ করেছে হুয়াওয়ে। নতুন ফোনে ৫জি নেটওয়ার্ক সাপোর্টের সাথে যোগ হয়েছে ৪০ ওয়ার্ডের ফাস্ট চার্জিং। ইংল্যান্ডে ফোনটির দাম ধরা হয়েছে ৯৯৯ পাউন্ড। জুন মাস থেকে ইংল্যান্ডের সব জনপ্রিয় নেটওয়ার্কের কাছে বিক্রি হবে এই স্মার্টফোন। এছাড়াও কয়েকটি রিটেল থেকে কেনা যাবে। ফোনটিতে থাকছে ৭.২ ইঞ্চি ওএলইডি এফএইচডি প্লাস ডিসপ্লে। থাকছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ।